ভর্তির নিয়মাবলী

ভর্তির নিয়মাবলী

আমাদের প্রতিষ্ঠানে কোন কোর্স করতে চাইলে আপনাকে প্রথমে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পর হতে আপনি ক্লাস শুরু করতে পারবেন। ভর্তি ছাড়া কোন অবস্থাতেই আপনি ক্লাসে অংশগ্রহণ করতে পারবেন না।

বি. দ্র:- আমরা প্রতিটি ছাত্র/ছাত্রীর জন্য EMS সফটওয়্যার ব্যবহার করে থাকি। সুতরাং আপনাকে কোর্স শুরু করতে হলে অবশ্যই প্রথমে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার পরে আপনি SMS এ আপনার Student ID এবং Password পাবেন। সেই Student ID এবং Password দিয়ে প্রতিদিন কম্পিউটারে লাগইন করে ক্লাস শুরু করতে  হবে। 

ভর্তি হওয়ার জন্য সাধারণ শর্তাবলী:-

  • অবশ্যই নিয়মিত ক্লাসে আসার মন-মানসিকতা থাকতে হবে। অন্যথায় ভর্তি হওয়ার প্রয়োজন নেই। 
  • মনে রাখবেন, ক্লাস শুরু হওয়ার পর কোর্স সম্পূর্ণ হওয়ার পূর্ব পর্যন্ত কোন অবস্থাতেই ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। 
  • বিশেষ প্রয়োজনে (অতীব জরুরী) ক্লাসে আসতে না পারলে অবশ্যই আগের দিন অথবা ক্লাসের কমপক্ষে ১ ঘন্টা পূর্বে ফোন করে জানাতে হবে। অথবা MIT Digital অ্যাপ থেকে ছুটির আবেদন করতে হবে। 
  • লোডশেডিং, প্রাকৃতিক দুর্যোগ, রাজনৈতিক অস্থিশীলতা বা অন্য যেকোন কারনে ক্লাস না হলে অবশ্যই আপনাকে SMS ও অ্যাপ এর মধ্যে নোটিফিকেশন আকারে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে উক্ত ক্লাসটি পরবর্তীতে Extra Class বা কোন শুক্রবারে নেওয়া হবে।
  • অনুপস্থিতির কারনে অর্থ্যাৎ ক্লাসে নিয়মিত উপস্থিত না থাকার কারনে যদি নির্দিষ্ট সময়ে কোর্স সম্পূর্ণ না হয় তবে পরবর্তীতে কোর্স ফি দিয়ে নতুন করে ভর্তি হয়ে কোর্স করতে হবে। 

* অনুগ্রহ করে ভর্তি হওয়ার পূর্বে উপরোক্ত শর্তাবলী ভালোভাবে পড়ে, বুঝে নিজে অবগত হয়ে, প্রয়োজনে অন্যকে দিয়ে পড়িয়ে তারপর ভর্তি হবেন।