💳 রিফান্ড পলিসি

Last Update: 17-05-2026

mojumder.com-এ আপনাকে স্বাগতম। এই রিফান্ড পলিসি ডকুমেন্টটি আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করার ক্ষেত্রে প্রযোজ্য শর্তাবলি পরিষ্কারভাবে ব্যাখ্যা করার জন্য তৈরি করা হয়েছে। mojumderit.com ব্যবহার বা এখান থেকে কোনো প্রোডাক্ট/সার্ভিস ক্রয় করার মাধ্যমে আপনি নিচে উল্লেখিত সকল শর্তে সম্মত হচ্ছেন।

আমাদের প্রধান লক্ষ্য হলো গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য, মানসম্মত এবং স্বচ্ছ সেবা নিশ্চিত করা। যেহেতু mojumder.com মূলত ডিজিটাল প্রোডাক্ট, ই-বুক, ভিডিও টিউটোরিয়াল, অনলাইন/অফলাইন কোর্স প্রদান করে, তাই রিফান্ড সংক্রান্ত নিয়মগুলো অন্যান্য সাধারণ ই-কমার্স সাইটের থেকে কিছুটা ভিন্ন। অনুগ্রহ করে সম্পূর্ণ নীতিমালা মনোযোগ দিয়ে পড়ুন।


১. ডিজিটাল প্রোডাক্ট সংক্রান্ত রিফান্ড নীতিমালা

mojumder.com থেকে বিক্রিকৃত বা প্রোভাইডকৃত অধিকাংশ প্রোডাক্টই ডিজিটাল ফাইল (যেমন: ডকুমেন্ট, ভিডিও টিউটোরিয়াল, ই-বুক, অনলাইন কোর্সের এক্সেস ইত্যাদি)। এই প্রোডাক্টগুলো সফল পেমেন্টের পরপরই গ্রাহকের জন্য ডাউনলোডযোগ্য হয়ে যায়।

এই কারণে:-

  • একবার কোনো ডিজিটাল প্রোডাক্ট ডাউনলোডযোগ্য হয়ে গেলে তা রিফান্ডযোগ্য নয়
  • ভুলবশত কেনাকাটা, মত পরিবর্তন, বা প্রোডাক্ট পছন্দ না হওয়া—এই কারণগুলোতে রিফান্ড প্রযোজ্য হবে না।
  • গ্রাহকের ডিভাইস, সফটওয়্যার, ইন্টারনেট সমস্যা বা ব্যক্তিগত অদক্ষতার কারণে প্রোডাক্ট ব্যবহার করতে না পারলেও রিফান্ড দেওয়া হবে না।
  • অনলাইন কোর্স ক্রয় করার পরে নিয়মিত ক্লাসে উপস্থিত না হলে কিংবা ই-বুক নিজস্ব অদক্ষতার কারনে পড়তে না পারলে রিফান্ড দেওয়া হবে না। 

আমরা বিশ্বাস করি, ডিজিটাল প্রোডাক্ট একবার হাতে চলে গেলে সেটি ফেরত নেওয়া বাস্তবসম্মত নয়। তাই এই ক্ষেত্রে রিফান্ড পলিসি কঠোরভাবে প্রযোজ্য।


২. কখন ব্যতিক্রম হতে পারে

খুব সীমিত কিছু ক্ষেত্রে আমরা বিষয়টি পুনরায় বিবেচনা করতে পারি, যেমন:

  • আমাদের পক্ষ থেকে ভুল ফাইল/টিউটোরিয়াল/লিংক সরবরাহ করা হলে
  • প্রোডাক্ট ডেসক্রিপশনের সাথে ডেলিভারিকৃত ফাইল সম্পূর্ণভাবে অমিল হলে

এই ধরনের ক্ষেত্রে প্রমাণসহ আমাদের সাথে যোগাযোগ করতে হবে। বিষয়টি যাচাই করে আমরা প্রয়োজন অনুযায়ী সমাধান দেব—যা হতে পারে সংশোধিত ফাইল প্রদান বা উপযুক্ত বিকল্প ব্যবস্থা। তবে এটিও স্বয়ংক্রিয়ভাবে রিফান্ডের নিশ্চয়তা নয়


৩. যোগাযোগ

রিফান্ড বা রিভিশন সংক্রান্ত কোনো প্রশ্ন, সমস্যা বা অনুরোধ থাকলে আমাদের সাথে যোগাযোগ করুন:

আমাদের টিম আপনার সমস্যাটি গুরুত্ব সহকারে বিবেচনা করবে এবং যুক্তিসঙ্গত সময়ের মধ্যে উত্তর দেওয়ার চেষ্টা করবে।


৫. নীতিমালার পরিবর্তন

mojumder.com যে কোনো সময় এই Refund Policy পরিবর্তন, পরিবর্ধন বা হালনাগাদ করার অধিকার সংরক্ষণ করে। পরিবর্তিত নীতিমালা ওয়েবসাইটে প্রকাশের সঙ্গে সঙ্গেই কার্যকর বলে গণ্য হবে।

আমরা অনুরোধ করছি, মাঝে মাঝে এই পেজটি ভিজিট করার জন্য। তাছাড়া উপরে কবে আপটেড করা হয়েছে তা লিখিতভাবে দেওয়া থাকে। 


mojumder.com ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ।
আমরা সর্বদা চেষ্টা করি স্বচ্ছ, বিশ্বস্ত এবং গ্রাহকবান্ধব সেবা দিতে।