কোর্স সম্পর্কিত সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর

আমরা মাঝে মধ্যেই আপনাদের কাছ থেকে যে প্রশ্নগুলো পেয়ে থাকি তার উত্তর এখানে পাবেন। 

প্রথমেই আপনাকে আমাদের ট্রেনিং সেন্টার এ ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার জন্য পাসপোর্ট সাইজের ছবি ও আপনার বেসিক তথ্যাবলি নিয়ে আমাদের অফিসে চলে আসুন। অথবা অনলাইনে ভর্তি হতে চাইলে https://admission.mojumderit.com/ ভিজিট করুন। 

ভর্তির সময় সংশ্লিষ্ট কোর্সের সম্পূর্ণ ফি পরিশোধ করতে হবে। ফি পরিশোধ করার পরে আপনার ভর্তির অন্যান্য কার্যাবলি সম্পাদন করা হবে। তবে আর্থিক সমস্যা থাকলে, আলোচনার মাধ্যমে কিস্তিতে পরিশোধ করতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই ৬০% বা ৩০০০ টাকা (যেটি বেশি) ভর্তির সময় পরিশোধ করতে হবে। 

আপনার এই প্রশ্নের থেকে থাকলে আপনার ধারনা ভুল হবে। কারণ বতর্মান বাজার অনুযায়ী আমাদের কোর্স ফি অত্যন্ত সাশ্রয়ী মুল্যে নির্ধারণ করা হয়েছে। একটা কথা মাথায় রাখবেন। সস্তার তিন অবস্থা। তাই সস্তা খুঁজতে গিয়ে মানসম্মত প্রশিক্ষণ হারাবেন না। তাছাাড় আমাদের হিডেন কোন চার্জ নেই। কোর্স ফি এর মধ্যেই লেকচার শীট, ক্লাস পরীক্ষা, আই.ডি কার্ড সহ যাবতীয় সরঞ্জাম আমরা সরবরাহ করে থাকি। অর্থ্যাৎ কোর্স ফি ব্যতীত আপনাকে অন্য কোন ভাবে কোন চার্জ করা হবে না। 

না। টাকার বিনিময়ে সার্টিফিকেট সরবরাহের কোন সুযোগ নেই। তবে আপনি যদি অন্য কোন প্রতিষ্ঠান থেকে কোর্স করে থাকেন অথবা ইউটিউব বা অনলাইনে কাজ শিখেছেন, এখন সার্টিফিকট দরকার। তাহলে আমাদের Certificate Exam কোর্সটি তে অংশগ্রহণ করে পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হলে সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন। 

কম্পিউটার প্রশিক্ষণ একটি কারিগরি কাজ। যা নিজের দক্ষতার উপর নির্ভর করে। ৩ মাসের  কোর্সটি আমরা আপনাকে ৭ দিনে করিয়ে দিতে পারবো। কিন্তু আপনার তা নিজের মেমোরিতে রাখতে পারবেন না। তাই সম্ভব হলে সময় নিয়ে কোর্স করুন।

এরপরেও যদি আপনার দ্রুত কোর্স করা প্রয়োজন হয় তবে আপনি আমাদের শর্ট কোর্স দেখতে পারেন। যা আপনি ১৫-৩০দিনে শেষ করতে পারবেন। 

চাকুরিজীবিদের জন্য আমাদের রাত ৮ টায় একটি ব্যাচ রয়েছে। আপনি সেই ব্যাচে ভর্তি হতে পারেন। এছাড়াও বেশি সমস্যা থাকলে সপ্তাহে ২ দিন (শুক্রবার ও শনিবার) ডাবল ক্লাস করে আপনি কোর্সে অংশগ্রহণ করতে পারেন। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন। 

আমাদের বেশ কয়েকটি ব্যাচ রয়েছে। তবে সকল ব্যাচ সব সময় খালি থাকে না। তাই আপনি সবসময় এই লিংক থেকে ক্লাসের সময় সূচী ও খালি সিটের সংখ্যা দেখতে পারবেন।

হ্যাঁ । কোর্স শেষ হওয়ার কয়েকদিনের মধ্যেই আমরা Certificate of Completion দিয়ে থাকি। এছাড়াও কোর্স শেষে আমাদের অনলাইনে ওয়ার্ল্ড আই.টি ফাউন্ডেশন, মিরপুর, ঢাকা কর্তৃক পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেই পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হওয়ার মাধ্যমে গ্রেড অনুযায়ী সার্টিফিকেট, মার্কশীট. এডমিট কার্ড, রেজিষ্ট্রেশন কার্ড ইত্যাদি প্রদান করা হয়। নমুনা দেখতে উপরে মেনুতে থাকা লিংক ব্যবহার করুন। উল্লেখ্য যে, WITF কর্তৃক পরীক্ষা দিতে হলে আপনাকে অবশ্যই রেজিঃ ফি প্রদান করতে হবে।