ক্লাস শুরুর নিয়ম

ক্লাস শুরুর নিয়ম

প্রথমেই অনলাইনে অথবা অফলাইনে ভর্তি ফরম পূরন করতে হবে। এরপর অনলাইনে বা অফলাইনে কোর্স ফি এর সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে। অতঃপর অফিস থেকে আপনাকে Confirmation SMS পাঠানো হবে।

বি. দ্রঃ- আমাদের প্রতি মাসের ১ তারিখে এবং ১৫ তারিখে নতুন ব্যাচ শুরু হয়।

তাই উক্ত তারিখের পূর্বে যেকোন দিন আপনাকে ভর্তি হতে হবে। ভর্তি হলে পরবর্তী ১ তারিখ অথবা ১৫ তারিখ (যেটি আগে আসবে), সেদিন থেকে আপনার কোর্স শুরু হবে। তবে আপনি কোর্স শুরুর বেশ কয়েকদিন আগে ভর্তি হলে পরের দিন থেকে আপনাকে Typing Practice করতে দেওয়া হবে।

উদাহরণস্বরুপ:- আপনি ২০/০৮/২০২৬ ইং তারিখে ভর্তি হলেন। তাহলে আপনার কোর্স শুরু হবে ০১/০৯/২০২৬ তারিখে। তবে আপনি পরের দিন অর্থ্যাৎ ২১/০৮/২০২৬ ইং তারিখ থেকে ক্লাসে আসতে পারবেন।