বেসিক হার্ডওয়্যার মেইনটেইন্স
- 30 Lessons
- 3 Months
কোর্স ফি ও মেয়াদ :-
৩ মাস : ৫০০০/- [সপ্তাহে ৩ দিন]
(বি. দ্র:- প্রয়োজনে সপ্তাহে ৬ দিনও ক্লাস করা যাবে)
এই কোর্সটি তাদের জন্য উপযোগী যারা কম্পিউটারের হার্ডওয়্যার সম্পর্কে মৌলিক থেকে বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে চান এবং নিজেই কম্পিউটার রক্ষণাবেক্ষণের কাজ করতে আগ্রহী। এখানে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের পরিচিতি, কাজের ধরন এবং সঠিকভাবে ব্যবহার ও সংরক্ষণের নিয়ম শেখানো হয়।
কোর্সটিতে কম্পিউটারের অভ্যন্তরীণ পার্টস যেমন—মাদারবোর্ড, প্রসেসর, RAM, হার্ডডিস্ক, পাওয়ার সাপ্লাই ইত্যাদির কাজ ও সংযোগ পদ্ধতি বিস্তারিতভাবে বোঝানো হয়। পাশাপাশি কম্পিউটার খুলে দেখা, পরিষ্কার করা, নতুন পার্টস সংযোজন বা পুরাতন পার্টস পরিবর্তন করার বাস্তব প্রশিক্ষণ প্রদান করা হয়।
এছাড়াও অপারেটিং সিস্টেম ইনস্টল, ড্রাইভার সেটআপ, সফটওয়্যার ইনস্টল/আনইনস্টল, হার্ডডিস্ক পার্টিশন ও ম্যানেজমেন্ট, এবং সাধারণ ট্রাবলশুটিং কৌশল শেখানো হয়। কম্পিউটারে কোনো সমস্যা হলে তা সনাক্ত করে দ্রুত সমাধান করার উপায়ও হাতে-কলমে শেখানো হয়।
এই কোর্সের মাধ্যমে একজন শিক্ষার্থী এমনভাবে দক্ষ হয়ে উঠবে, যাতে সে নিজে একটি কম্পিউটারের রক্ষণাবেক্ষণ, সমস্যা নির্ণয় এবং প্রাথমিক পর্যায়ের রিপেয়ারিং কাজ সহজেই করতে পারে। নিয়মিত প্র্যাকটিস ও গাইডলাইনের মাধ্যমে দক্ষতা যাচাই করা হয় এবং কোর্স শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হয়, যা ভবিষ্যতে কর্মসংস্থানের ক্ষেত্রে সহায়ক হবে।
কোর্স করার যোগ্যতা:-
- শিক্ষাগত যোগ্যতা: সর্বনিম্ন ৮ম শ্রেণী
- নিজস্ব কম্পিউটার: প্রয়োজন নেই
- বয়স: সর্বনিম্ন- ১৬, সর্বোচ্চ- ৩৫
-: এই কোর্সের বিষয় সমূহ :-
- Understanding Operating System
- Understanding Windows 7, 10, 11
- Software
- Installing Windows
- Installting & Uninstalling Software
- Understanding Disk Drive, Partition etc
- Assembly/Dissembly Hardware Like Motherboard, Ram, Processor etc
- Others Necessary Trouboolshooting
