কম্পিউটার কোর্সে ভর্তির জন্য সাধারণ শর্তাবলী

“মজুমদার আই.টি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার” এ কম্পিউটার কোর্সে ভর্তির জন্য

সাধারণ শর্তাবলী

  • ভর্তি হওয়ার পরবর্তী ১ তারিখ অথবা ১৫ তারিখ (যেটি আগে আসবে) থেকে আপনার কোর্স শুরু হবে।
  • ভর্তির সময় অবশ্যই আপনাকে সম্পূর্ণ কোর্স ফি পরিশোধ করতে হবে।
  • কোন কারনে সম্পূর্ণ ফি পরিশোধ করতে অপারগ হলে অবশ্যই ভর্তির সময় ৬০% ফি পরিশোধ করতে হবে। বাকী টাকা ১৫-২০ দিনের মধ্যে পরিশোধ করে ভর্তি স্থায়ীভাবে সম্পূর্ণ করতে হবে।
  • ক্লাস সাধারণত সপ্তাহে ৩ দিন করে হয়। শুক্রবার সাপ্তাহিক ছুটি। এছাড়াও বিশেষ প্রয়োজনে কোন কোন দিন ছুটি থাকতে পারে।
  • ৬ দিন ক্লাস করানো হলে আপনার কোর্স মেয়াদের অর্ধেক সময়ে শেষ হবে। যেমন ৩ মাসের কোর্স ১.৫ মাসে, ৬ মাসের কোর্স ৩ মাসে, ১ বছরের কোর্স ৬ মাসে শেষ হবে।
  • নির্দিষ্ট সময়ের পূর্বে যদি আপনার কোর্স শেষ করার প্রয়োজন হয়, তবে প্রাইভেট ভাবে আপনাকে তারাতারি কোর্স শেষ করিয়ে দেওয়া যাবে (যেমন ৩ মাসের কোর্স ১ মাসে)। সেক্ষেত্রে অতিরিক্ত ফি প্রয়োজন হতে পারে। 
  • প্রাকৃতিক দূর্যোগ, লোড-শেডিং, সরকারি নির্দেশনা, রাজনৈতিক বিধি-নিষেধ সহ বিভিন্ন অনিবার্য কারনে ক্লাস বন্ধ থাকতে পারে। সেক্ষেত্রে আপনাকে আপনার রেজিষ্টার্ড মোবাইল নাম্বারে খুদে বার্তা (এস.এম.এস) এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও মজুমদার আই.টি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার এর ওয়েবসাইটে ও ফেসবুক পেইজে নোটিশ দেওয়া হবে।  
  • ক্লাসের নির্ধারিত সময়ের কমপক্ষে ৫ মিনিট পূর্বে আপনাকে উপস্থিত হতে হবে। অনুপস্থিতির কারনে অথবা দেরী করে আসার কারনে কোন ক্লাস করতে না পারলে পরবর্তীতে সেই ক্লাস আর করানো হবে না।
  • ভর্তি হওয়ার পরে ভর্তি বাতিল করার কোন সুযোগ নেই। এবং কোর্স ফি ফেরত দেওয়া সম্ভব নয়। ভর্তি হওয়ার পরে আপনি ইচ্ছাকৃত ভাবে না আসলে নির্দিষ্ট সময়ে আপনার কোর্স শেষ হয়ে যাবে এবং পরবর্তীতে কোর্স করতে চাইলে নতুন করে কোর্স ফি দিয়ে ভর্তি হতে পুনরায় কোর্স করতে হবে।
  • কোন অবস্থাতেই ক্লাসে অনুপস্থিত থাকা যাবে না। অনুপস্থিত থাকলে পরবর্তীতে সেই ক্লাস করানো হবে না। 
  • বিশেষ প্রয়োজনে আপনি কোর্স চলাকালীন সময়ে ৫ দিন ছুটি নিতে পারবেন। সেক্ষেত্রে ক্লাসের সময়ের কমপক্ষে ১ ঘন্টা পূর্বে অফিসিয়াল নাম্বারে ফোন করে অথবা অ্যাপ থেকে ছুটির আবেদন করতে হবে। 
  • মনে রাখবেন, আপনার কোর্স ফি এবং সার্টিফিকেট এর রেজিষ্ট্রেশন ফি সম্পূর্ণ আলাদা। ভর্তির সময় আপনাকে যে টাকার পরিমাণ বলা হয় তা শুধু কোর্স ফি। আপনি যদি কারো সুপারিশে বা নিজের অনুরোধে কোর্স ফি এর কোন অংশ কমিয়ে কোর্সে ভর্তি হন, তবুও আপনাকে সার্টিফিকেট গ্রহণের জন্য সংশ্লিষ্ট বোর্ড ফি প্রদান করতে হবে। যা সম্পূর্ণ সরকার অনুমোদিত প্রতিষ্ঠানে প্রেরণ করা হবে। উদাহরণস্বরুপ, আপনি বিশিষ্ট সম্মানিত ব্যক্তির সুপারিশে ৫০০০ টাকার কোর্স ৪০০০ টাকায় করলেন। তবুও আপনাকে সার্টিফিকেট গ্রহণের সময় বোর্ড কর্তৃক নির্ধারিত ফি পরিশোধ করতে হবে। সার্টিফিকেট রেজিষ্ট্রেশন এর ফি’র পরিমাণ নিম্নে দেওয়া হলো:-
    সার্টিফিকেট রেজিস্ট্রেশন ফি (০১/০১/২০২৫ হতে কার্যকর)
    স্বল্পমেয়াদী৩ মাস মেয়াদী৬ মাস মেয়াদীদীর্ঘমেয়াদী
    প্রযোজ্য নয়৫১২ টাকা১০২৪ টাকাপ্রযোজ্য নয়
  • সার্টিফিকেট এর ফি আপনার ফাইনাল পরীক্ষার সময় অথবা পরবর্তীতে সার্টিফিকেট সংগ্রহের পূর্বে অবশ্যই অনলাইনে/অফলাইনে জমা দিতে হবে। অনলাইনের রেজিষ্ট্রেশন ফি দিতে ভিজিট করুন:- https://mojumderit.com/certificate-registration/
  • আপনার ফাইনাল পরীক্ষার পরে সাধারণত ৩ মাস পরে পরীক্ষার ফলাফল প্রদান করা হয়। তারপর সাধারণত সার্টিফিকেট বোর্ড থেকে পাঠানো হয়। কোন কোন ক্ষেত্রে তার চেয়েও বেশি সময় প্রয়োজন হয়। সেক্ষেত্রে ততদিন অপেক্ষা করতে হবে। 

একজন ছাত্র/ছাত্রীকে অবশ্যই উপরে বর্ণিত সকল শর্তাবলি পড়িয়া, বুঝিয়া, মানিয়া, উহার মর্ম অবগত হইয়া স্বজ্ঞানে, সুস্থ্য মস্তিষ্কে, কাহারো বিনা প্ররোচনায় যথাস্থানে স্বাক্ষর করিতে হইবে। উল্লেখ্য যে ভবিষ্যতে কোন ছাত্র/ছাত্রী উপরোক্ত শর্তাবলি না মানিলে ‘মজুমদার আই.টি অ্যান্ড কম্পিউটার ট্রেনিং সেন্টার’ কর্তৃপক্ষ তার কোর্স ফি বাজেয়াপ্তপূর্বক ভর্তি বাতিল করার অধিকার সংরক্ষণ করে।